রিফান্ড পলিসি
ডিজিটাল প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে আমাদের রিফান্ড নীতি।
সাধারণ নীতি
যেহেতু MoneTrix এ বিক্রিত সকল প্রোডাক্ট ডিজিটাল (ডাউনলোডেবল বা এক্সেস ভিত্তিক), তাই প্রোডাক্ট ডেলিভারি হওয়ার পর সাধারণত কোনো রিফান্ড দেওয়া হয় না। প্রোডাক্ট কেনার আগে দয়া করে এর বিবরণ এবং রিকয়ারমেন্ট ভালোভাবে পড়ে নিন।
যেসব ক্ষেত্রে রিফান্ড বিবেচনা করা হবে:
- যদি প্রোডাক্টটি সম্পূর্ণ অকেজো বা করাপ্টেড হয় এবং আমাদের সাপোর্ট টিম তা ঠিক করতে ব্যর্থ হয়।
- প্রোডাক্টের বিবরণের সাথে মূল ফাইলের কোনো মিল না থাকলে।
- ভুলবশত একই প্রোডাক্ট দুইবার কেনা হলে।
যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়:
- "আমার প্রোডাক্টটি আর দরকার নেই" বা "আমি ভুল করে কিনেছি" - এমন কারণে।
- আপনার কম্পিউটার বা হোস্টিংয়ের কনফিগারেশন সমস্যা থাকলে।
- প্রোডাক্ট কীভাবে ব্যবহার করতে হয় তা না জানলে।
রিফান্ডের জন্য কীভাবে আবেদন করবেন?
রিফান্ডের জন্য প্রোডাক্ট কেনার ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের সাপোর্ট ইমেইলে (support@monetrix.com) আপনার অর্ডার আইডি এবং সমস্যার বিস্তারিত জানিয়ে মেইল করুন। আমাদের টিম ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সমস্যাটি পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবে।
আমাদের পেমেন্ট মেথড



















